মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক

সংবাদদাতা / ২৪২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

বাহাউদ্দীন তালুকদার :

রাজধানীর মিরপুরের কালশী মোড় এলাকায় ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার পেল না এক ছিনতাইকারী। মোবাইল ছিনতাই করে পালানোর সময় ট্রাফিক পুলিশের ধাওয়ায় ড্রেনে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি তার। ট্রাফিক পল্লবী জোনের পুলিশ সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় তাকে হাতেনাতে আটক করেছে।

মঙ্গলবার (২৩ জুন ২৬) আনুমানিক সকাল ১১:১৩ ঘটিকায় কালশী মোড় ফ্লাইওভারের নিচে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মোঃ মানিক (৪৫) কে আটক করেছে ট্রাফিক পল্লবী জোনের পুলিশ।

ট্রাফিক সূত্রে জানা যায়, পল্লবী জোনের কর্তব্যরত পুলিশ সদস্যরা যখন কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন, ঠিক তখন এক ব্যক্তিকে মোবাইল ফোন ছিনতাই করে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশের সদস্য ছিনতাইকারীকে ধাওয়া করলে সে বাঁচার উপায় না দেখে কালশীর একটি ড্রেনে লাফিয়ে পড়ে। পরবর্তীতে পালানোর আর কোনো পথ না থাকায় ট্রাফিক পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ড্রেন থেকে তুলে হাতেনাতে আটক করে।

আটকের পর তল্লাশি চালিয়ে ছিনতাইকারীর পকেট থেকে ভুক্তভোগীদের লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে সোনার কানের দুল, সোনার আংটি, সোনার গলার চেইন, ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয় । ট্রাফিক পুলিশ উদ্ধারকৃত মোবাইল ও স্বর্ণালংকার যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক তথা ভুক্তভোগীদের নিকট বুঝিয়ে দিয়েছে।

আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]