শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

সংবাদদাতা / ৭৮ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, দেশের প্রায় ৫৫ হাজার কিন্ডারগার্টেন স্কুলকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে সরকারিভাবে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। একই সঙ্গে এসব বিদ্যালয়ের শিক্ষকদের এমপিওভুক্তিসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার সকালে পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিএনপির এই নেতা অ্যাসোসিয়েশনকে সরকারের কাছে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় শর্ত ও প্রস্তাবনা লিখিত আকারে জমা দিতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমাদের আগামী নির্বাচনী ইশতেহারে আপনারা যেন কিন্ডারগার্টেন খাতের পক্ষে নীতিমালা ও গাইডলাইন উপস্থাপন করতে পারেন—সেটি চাই।’

আমিনুল হক জানান, এ বিষয়ে শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন জটিলতা দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সহজ শর্তে নিবন্ধনের ব্যবস্থা ও সরকারি-বেসরকারি বিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র তৈরিতে কাজ করা হবে।’

সরকারি বৃত্তি প্রদান বন্ধ হওয়ায় বৈষম্য তৈরির অভিযোগ তুলে বিএনপির এ প্রার্থী বলেন, তাঁর দল ক্ষমতায় গেলে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবারও বৃত্তি পুনর্বহাল করা হবে।

সভায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. এল.এম. কামরুজ্জামান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন এ.টি.এম. অলিউল হাসানাত তুহিন। প্রধান আলোচক ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, বিকেএর ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান বাবু, হামিদুল ইসলাম, মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম, শিক্ষা সচিব নজরুল ইসলাম, হায়দারুল ইসলাম, আরিফুল ইসলাম বাদশাসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও শিক্ষক–শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

মো. জাকির হোসেন
০৬ ডিসেম্বর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]