মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক! মিরপুর
রাজধানীর পল্লবীর সেকশন-১২ এলাকায় স্ত্রীকে ঘিরে পরকীয়া, একাধিক বিয়ে, স্বামীর বাড়ি থেকে নগদ টাকা ও আসবাবপত্র নিয়ে চলে যাওয়া এবং হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী মারিয়া জাহান অন্ত (২৪)-এর বিরুদ্ধে পল্লবী থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বামী মো. ওহিদুল ইসলাম (৩৮), পেশায় ব্যবসায়ী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মারিয়া জাহান অন্তের সঙ্গে ওহিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ করেন ওহিদুল। বিষয়টি জানতে পেরে কয়েকবার তাকে ক্ষমা করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে দাবি তার।
অভিযোগ অনুযায়ী, প্রথম স্বামী হিসেবে মনির (৩৫) নাম উল্লেখ করা হয়েছে, যিনি পেশায় চালক এবং তাদের সম্পর্কের সময়কাল প্রায় এক বছর ছয় মাস বলে দাবি করা হয়েছে। দ্বিতীয় স্বামী হিসেবে জাহিদ (৩৭), পেশায় কৃষক—তার সঙ্গে প্রায় এক মাসের সম্পর্কের কথা উল্লেখ রয়েছে।
এরপর ওহিদুল ইসলামের সঙ্গে বিয়ের পরও হাসান (৩০), পেশায় প্রবাসী—এর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ করা হয়েছে। এছাড়া মামুন (৪৫), পেশায় প্রবাসী, তার সঙ্গে প্রায় তিন বছর সম্পর্ক এবং বিল্লাল (৩৫), পেশায় রিকশা গ্যারেজকর্মী—এর সঙ্গেও সম্পর্কের অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৩১ জুলাই ২০২৬ ওহিদুল বাসায় অনুপস্থিত থাকার সুযোগে স্ত্রী ঘরের বিভিন্ন আসবাবপত্র ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যান।
বর্তমানে স্ত্রী তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর পাশাপাশি পুনরায় মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন ওহিদুল ইসলাম। এতে তিনি সামাজিক, পারিবারিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতির আশঙ্কা করছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
এ ঘটনায় পল্লবী থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।