মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও পরিবারের মাঝে অর্থানুদান বিতরণ

সংবাদদাতা / ১৮০ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :- ২০২৪-২৫ অর্থ বছরে গোদাগাড়ী উপজেলা সমাজকল্যাণ কমিটি কর্তৃক অর্থানুদান বিতরণ করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর ( মঙ্গলবার) বিকাল ৩ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ১০২ জন কে ২ হাজার করে মোট ২ লক্ষ ৪ হাজার টাকা এবং নৃ-গোষ্ঠীর পরিবারের ১১৪ জনকে ২ হাজার করে মোট ২ লক্ষ ২৮ হাজার টাকা প্রদান করা হয়। আদিবাসী সম্প্রদায়ের এ জনগোষ্ঠীদের মাঝে ৪ লক্ষ ৩২ হাজার টাকা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম-সচিব,অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী এর জনাব ড. চিত্রলেখা নাজনীন। এসময় সহকারী কমিশনার ভূমি জনাব শামসুল ইসলাম সহ গোদাগাড়ী উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক ও আদিবাসী সম্প্রদায়ের নেতা রাজকুমার শাও উপস্থিত ছিলেন।
যুগ্ম-সচিব,অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী এর জনাব ড. চিত্রলেখা নাজনীন আদিবাসীদের উৎসাহ দিয়ে বলেন, আপনারা আপনাদের বাচ্চাকে সবসময় পজিটিভ কথা বলবেন।তাদের পড়াশোনায় মনোযোগী করতে উৎসাহ দিবেন। পড়াশোনা করে তারা একসময় চাকরী করবে, উদ্যোগতা হবে।আদিবাসী বাচ্চারাও আমাদের সমাজের অংশ। একটি গোষ্ঠীকে ছাড়া উন্নত বাংলাদেশের সপ্ন দেখা যায় না। তাই উন্নয়নের অংশীদারত্বে আপনাদের এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]