শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

খুবিতে টিচিং অ্যাসিস্ট্যান্টদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১০৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

মালিহা জান্নাত মিশা :

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আজ ১৯ আগস্ট (মঙ্গলবার) নতুন নিয়োগপ্রাপ্ত টিচিং অ্যাসিস্ট্যান্টদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ চালুর ব্যাপারে অনেক আগেই আমার ভাবনা ছিল। কিন্তু সেটা আজ এতদিন পর বাস্তবায়ন হলো। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ক্রাইটেরিয়া পূরণের ক্ষেত্রে টিএ চালু করা অত্যন্ত জরুরি বিষয়। যার কারণে, পলিসি তৈরির পর টিএ নিয়োগ দেওয়া হয়েছে। আমি আশা করি, টিএবৃন্দ ডিসিপ্লিনের শিক্ষা ও গবেষণাকাজে বেশি সম্পৃক্ত হবেন। যার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। টিএদের দক্ষ করে তুলতে পর্যায়ক্রমে একাডেমিক ও রিসার্চের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, মেধাবীদের বাছাই করে টিএ নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সংস্পর্শে ডিসিপ্লিন উপকৃত হওয়ার পাশাপাশি অভিজ্ঞ শিক্ষকদের সাহচর্য পাওয়ায় টিএরা আরও বেশি সমৃদ্ধ হবেন। যাতে ভবিষ্যতে তাদের পথচলার ক্ষেত্রে সমসাময়িক অভিজ্ঞতা তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনে টিএবৃন্দ সহায়ক ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালীন বিল্লাহ। অনুুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের নীতি, ভূমিকা ও প্রত্যাশা, বৈশ্বিক অভিজ্ঞতা, খুলনা বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের নীতিমালা, কার্যকর শিক্ষণ কৌশল, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা এবং মূল্যায়ন প্রক্রিয়া বিষয়ে আলোচনা হয়।
টেকনিক্যাল সেশনগুলো উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালীন বিল্লাহ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন।
সমাপনী সেশন উপস্থাপন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। তিনি প্রশ্নোত্তর, প্রতিক্রিয়া গ্রহণ এবং সার্বিক পর্যালোচনা শেষে কর্মশালার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও নতুন নিয়োগপ্রাপ্ত টিএবৃন্দ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]