মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

সংবাদদাতা / ১১৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন

মালিহা জান্নাত মিশাঃ
খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৫।

আজ ০৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৯.৩০ মিনিটে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে নির্মাণাধীন চতুর্থ একাডেমিক ভবনের সামনের মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও সুস্থ রাখতে সহায়তা করে। ফুটবল আমাদের জাতীয় ও সাংস্কৃতিক আবেগের অংশ। তবে মাঠে খেলতে নেমে সকলকে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং রেফারির সিদ্ধান্ত মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর স্মরণে টানা দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ও চিত্তাকর্ষক খেলার মধ্য দিয়ে এটি দর্শকদের জন্য উপভোগ্য হয়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, খেলার মূল সৌন্দর্য স্পোর্টসম্যানশিপে। তিনি রেফারির সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে সকলকে খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলা ডিসিপ্লিনের হিমেল এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম। এসময় সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনকে ২-০ গোলে পরাজিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন। দলের পক্ষে দুটি গোলই করেন ২২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিক। যার সুবাদে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]