মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

খুবিসাসে নেতৃত্বে রদবদল ‘প্রতিচ্ছবি’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

সংবাদদাতা / ১৭৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)-এর বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিচ্ছবি’র মোড়ক উন্মোচন এবং নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ১১ মে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তথ্যপ্রযুক্তির সহজলভ্যতায় তথ্য সংগ্রহ সহজ হলেও যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সতর্ক থাকা জরুরি।” একই সঙ্গে তিনি নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, “সত্য, দায়িত্বশীলতা ও সৃজনশীলতা—এই তিন ভিত্তির ওপরই সাংবাদিকতা দাঁড়িয়ে থাকে। একটি ভুল সংবাদ সমাজ ও ব্যক্তির জীবনে বড় ক্ষতির কারণ হতে পারে।”

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি একরামুল হক সমিতির পূর্ববর্তী কার্যক্রম তুলে ধরেন, আর নবনির্বাচিত সভাপতি আলকামা রমিন ভবিষ্যৎ উন্নয়নে সক্রিয় ভূমিকার অঙ্গীকার ব্যক্ত করেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, খুবিসাস সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]