শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

গাজায় নৃশংস হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

সংবাদদাতা / ২৪৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

গোদাগাড়ী প্রতিনিধি :-

দখলদার ইসরাইলের আগ্রাসন, মাসজিদুল আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গোদাগাড়ীর ধর্মপ্রাণ মুসলিম ও জামায়াতের নেতাকর্মীরা।

৭ এপ্রিল (সোমবার) আসর নামাজের পরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে স্থানীয় ওলামায়ে কেরাম ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্প্রতি ইসরায়েলের বর্বর হামলায় ক্ষতবিক্ষত হয় ফিলিস্তিনের গাজা।এমনকি মুসলিমদের পবিত্র স্থান আল-আকসা গুড়িয়ে দেওয়া হয়। এতে ধর্মপ্রাণ মুসলিম জনতার বুকে আগুন জ্বলে ওঠে এবং ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব।

মিছিলটি উপজেলার মহিশালবাড়ী থেকে শুরু হয়ে থানারোড প্রদক্ষিণ শেষে গোদাগাড়ী গোল চত্বরে এসে সমাবেশ করা হয়। এসময় “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ” ” বিশ্বের মুসলিম এক হও শ্লোগানে মুখরিত হয় রাজপথ। বক্তারা ইসরায়েলের খুনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বর নির্যাতনের তিব্র প্রতিবাদ জানায় এবং ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।
এছাড়াও গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপি হরতালে একাত্মতা পোষণ করে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

এসময় যুবকদের নো কিলিং চিল্ড্রেন, ফিলিস্তিন মুক্ত হোক,গণহত্যা বন্ধ করো,ইসরায়েল টেরোরিস্ট স্টেট,স্ট্যান্ড উইথ গাজা, ফ্রি ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ড হাতে দাড়িয়ে থাকতে দেখা যায়।
উল্লেখ, ইসরায়েল ও হামাস যুদ্ধে ইসরায়েল এবং হামাসের  নেতৃত্বাধীন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যকার একটি সামরিক সংঘাত। এটি ৭ অক্টোবর ২০২৩-এ শুরু হয়। যখন হামাস ও ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ২০২৩ সালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা ফ্লাড (আল-আকসা প্লাবন অভিযান) নামে একটি বড় আকারের আক্রমণ শুরু করে। এটির প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অপারেশন আয়রন সোর্ডস (লৌহ তরবারি অভিযান) শুরু করে এবং গাজায় আক্রমণ করে।এটি ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতগুলোর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত এবং ১৯৭৩ সালে আরব-ইসরায়েলি যুদ্ধের পর এই অঞ্চলে সবচেয়ে বিস্তৃত যুদ্ধ হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]