মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক* A Voice of Principle in Parliament Barrister Nowshad Zamir—Professor M. A. Barnik ব্যারিস্টার নওশাদ জমিরের এক নতুন রাজনৈতিক বার্তা –অধ্যাপক এম এ বার্ণিক*

গাজা ত্রাণবাহী নৌবহর আটক: মানবাধিকারের চরম লঙ্ঘন – আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা (ঢাঃমঃউঃ)

সংবাদদাতা / ১২৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

প্রেস রিলিজঃ 

ফিলিস্তিনের গাজা বাসীর জন্য মানবিক ত্রাণ নিয়ে যাওয়া নৌবহরে থাকা নিরস্ত্র মানবাধিকার কর্মীদের ইসরায়েলের নৌবাহিনী কর্তৃক গ্রেফতারের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা (ঢাঃমঃউঃ)-এর সভাপতি ডাঃ আল হাসান মোবারক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “মানবিক ত্রাণবাহী নৌবহর আটক ও কর্মীদের গ্রেফতার আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলের এই হীন কর্মকাণ্ড শুধু গাজার জনগণের প্রতি নয়, বরং সমগ্র বিশ্ব মানবতার প্রতি অবমাননা।”
তিনি অবিলম্বে আটককৃত মানবাধিকার কর্মীদের মুক্তি দাবি করেন এবং বিশ্ব সম্প্রদায়, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ইসরায়েলের এই অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে শক্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ডাঃ আল হাসান মোবারক আরও বলেন,
“মানবিক সহায়তা বন্ধ করা শুধু অমানবিকই নয়, এটি যুদ্ধাপরাধের শামিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলের এই দুঃসাহসী পদক্ষেপকে আরও উসকে দিচ্ছে। এখনই সময় বিশ্বকে একত্রিত হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]