মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম
পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক*

গাজীপুরে কালীগঞ্জে ৫ দফা দাবীতে জামায়াত ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সংবাদদাতা / ১৩৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

মো আলমগীর মোল্লা

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯:৩০ মিনিটে কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাজী আফতাব উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. খায়রুল হাসান।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাডভোকেট তাজুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মো. মকবুল হোসাইন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মো. মোখলেছুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শিহাব উদ্দিন, কালীগঞ্জ পৌর আমীর আমিমুল এহসান, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর জাকির হোসেন দর্জি, জামালপুর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ কামরুল ইসলাম, নাগরী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবুল হাসনাত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন’ ২৪ গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামী নেতারা।
পরে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. খায়রুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাজী আফতাব উদ্দিন আকন্দ ও কালীগঞ্জ পৌর আমীর আমিমুল এহসান এর নেতৃত্বে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণ হতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বর্নাঢ্য বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]