মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক

গোদাগাড়ীতে ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

সংবাদদাতা / ২১৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

অলিউল্লাহ, গোদাগাড়ী, রাজশাহী :-

১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারী ২০২৬ এ গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠ, মহিশালবাড়ী, রাজশাহীতে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করেন রাজশাহী জেলা জামায়াতের দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় গোদাগাড়ী সদরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন রাজশাহী জেলা জামায়াত।
সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্ত্তজা সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় সবাইকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে আন্তরিক ধনাবাদ ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধি, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, এবং উপস্থিত সকল রাজনৈতিক সহযোদ্ধা ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ আপনাদের সবাইকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে আন্তরিক ধনাবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, আগামী ০৫.০২.২০২৬ তারিখে গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠ, মাহশালবাড়ী, রাজশাহীতে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভাটি শুধু একটি নির্বাচনী প্রচারণা নয়। এটি মূলত জুলাই গণঅভ্যুস্থানের চেতনা, জনগণের অধিকার, এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে একটি ঐতিহাসিক জনসমাবেশ। ২০২৪ সালের গণআন্দোলন ছিল দেশের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, অনিয়ম, ভোটাধিকার হরণ ও একনয়কোচিত শাসনের বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ।

সেই আন্দোলনে ছাত্র, শ্রমিক, পেশাজীবী, আলেম-ওলামা, নারী-শিশু ও বৃদ্ধসহ দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিলেন। এই আন্দোলন আমাদের শিখিয়েছে জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।

জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার বিষয়ে তিনি বলেন, ২৪-এর আন্দোলনের ধারাবাহিকতায় প্রণীত জুলাই সনদ একটি নৈতিক ও রাজনৈতিক প্রতিশ্রুতি। এই সনদে স্পষ্টভাবে বলা হয়েছে অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে, নির্বাচন কমিশন ও প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করতে হবে ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোতে কাঙ্খিত সংস্কার বাস্তবায়ন করতে হবে। আমাদের গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠের ঐতিহাসিক জনসভায় ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান কে ভোট দানের পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটে, হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হবে।

প্রশাসনিক সহযোগিতা ও গণমাধ্যমের ভূমিকার প্রেক্ষিতে আমরা রাজশাহী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, এই সম্মেলনের বার্তা যেন সঠিক ও দায়িত্বশীলভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সকল কর্মীদের সম্মেলনে উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, গণমাধ্যমের স্বাধীনতা ও সত্যনিষ্ঠ ভূমিকা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি।
সকল শরীক দলের প্রতি আহব্বান জানিয়ে তিনি বলেন, ১১ দলীয় জোটের সকল শরীক দল, জুলাই গণঅভূত্থানের পক্ষের সকল শক্তি, এবং গণতন্ত্রকামী নাগরিক সমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সুষ্ঠ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে দাঁড়াই। আসুন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠা করি।

আমরা আশা করি, আগামী ৫ ফেব্রুয়ারি গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ, রাজশাহী মাঠের সম্মেলন হবে জনগণের আশা-আকাঙ্খার বাস্তব প্রতিফলন। সবশেষে সকলের উপস্থিতি ও সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।

সম্মেলনে রাজশাহী জেলা জামায়াতে আমির আব্দুল খালেক, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্ত্তজা, জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জেলা জামায়াতের মিডিয়া সেল বিভাগের মুহাম্মদ শহীদুল্লাহ্ সহ রাজশাহী জেলার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, এসবি, এনএসআই, ডিজিএফআই এর সদস্যবৃন্দ, এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]