মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

শিরোনাম
In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক*

গোদাগাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

সংবাদদাতা / ৫৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

অলিউল্লাহ, গোদাগাড়ী, রাজশাহী :-

গোদাগাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে উফশী ধান ও হাইব্রিড ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিত্ত এই কৃষি প্রণোদনা দেওয়া হয়।

জন প্রতি উফশী ধানের ক্ষেত্রে উপকরণের উফশী (ধান) বীজ ৫ কেজি, ডিএপি সার ৫ কেজি, এমওপি সার ৫ কেজি, ও হাইব্রিড ধানের ক্ষেত্রে হাইব্রিড ধান বীজ ২ কেজি করে মোট উফশী ধানের বীজ ১৩৬০ জন ও হাইব্রিড ধানের বীজ ৬০ জন করে মোট ১৪২০ জনকে বিতরণ করা হয়েছে।
এছাড়াও প্রণোদনা বরাদ্দের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির নিমিত্ত কৃষি প্রণোদনা হিসেবে গম বীজ ২০ কেজি টিএসপি ২০ কেজি ইউরিয়া ৩৫ কেজি, এমওপি ১৮ কেজি, জিপসাম ১৭ কেজি, জিংক সালফেট ১ কেজি, বোরণ ১ কেজি করে মোট ৭৫ জনকে প্রদান করা হয়।

১৭ ডিসেম্বর ( বুধবার ) সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলার অডিটোরিয়ামে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নাজমুস সাদাত রত্ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অহেদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোমিনুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ পারভেজ মোশারফ প্রমূখ।
এছাড়াও স্থানীয় সাংবাদিক ও কৃষকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]