শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নির্বাচনী মতবিনিময়

সংবাদদাতা / ১৪৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

অলিউল্লাহ গোদাগাড়ী রাজশাহী :-

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক, সাবেক রাজশাহী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তিনবারের সাবেক প্যানেল মেয়র মাহবুবুর রহমান বিপ্লব।

২৬ নভেম্বর ( মঙ্গলবার) রাত ৮ টায় গোদাগাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাটপাড়া এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আদীবাসী সনাতন ধর্মাবলম্বী নেতা সুধীরের সভাপতিত্বে ও তিনকোড়ীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক, সাবেক রাজশাহী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তিনবারের সাবেক প্যানেল মেয়র মাহবুবুর রহমান বিপ্লব।
আরও উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামজাদ আলী, সাধারন সম্পাদক সইবুর রহমান, গোদাগাড়ী পৌর কৃষকদলের সদস্য সচিব অলিউল্লাহ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু বাক্কার সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের নেতা সুমন আলী, গোদাগাড়ী পৌর কৃষকদলের সদস্য মোঃ আল মামুন, ৬ নং ওয়ার্ড বিএনপির নেতা মনিরুল ইসলাম, সাবেক ওয়ার্ড সভাপতি যুবদল বাবু প্রমূখ।
মতবিনিময় সভায় বিএনপি নেতা মাহবুবুর রহমান বিপ্লবের উপর আস্থা রেখে সভাপতি সুধির বলেন, আমরা সনাতন ধর্মাবলম্বীরা অসময়েও বিপ্লব ভাইকে পাশে পেয়েছি। তিনি আমাদের সুখে দুখে সাথে থাকেন। আমরাও তার পাশে থেকে মেজর শরীফ উদ্দীনের হাতকে শক্তিশালী করতে চাই।বিএনপির মনোনীত প্রার্থী মেজর শরীফ উদ্দীনকে সকলে ভোট দিয়ে পাশে থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]