মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম
In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক*

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌ-বহরে থাকা সকল মানবাধিকার কর্মীদের ইসরায়েলের নৌবাহিনী কর্তৃক গ্রেফতারের ঘটনায় সুশীল ফোরাম তীব্র নিন্দা জানাচ্ছে

সংবাদদাতা / ১০৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

আলোঃ

ডেক্সঃ রিপোর্ট

ফিলিস্তিনের গাজা বাসীর জন্য মানবিক ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌ-বহরে থাকা সকল মানবাধিকার কর্মীদের ইসরায়েলের নৌবাহিনী কর্তৃক গ্রেফতারের ঘটনায় সুশীল ফোরাম গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।

গাজার অবরুদ্ধ ও নিরীহ মানুষের কাছে খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগে বাধা প্রদান আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যূনতম মানবিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।

সুশীল ফোরাম মনে করে—
এটি কেবল ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের ওপরই আঘাত নয়, বরং বিশ্বমানবতার প্রতি এক গুরুতর অবমাননা।

আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি—
১. অবিলম্বে আটক মানবাধিকার কর্মীদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে।
২. গাজার অবরোধ তুলে দিয়ে সেখানে অবাধে ত্রাণ প্রবেশের পথ সুগম করতে।
৩. মানবিক সহায়তায় নিয়োজিত আন্তর্জাতিক উদ্যোগগুলোকে সুরক্ষা ও স্বীকৃতি দিতে।

সুশীল ফোরাম সবসময় নিপীড়িত মানুষের পাশে এবং ন্যায়সংগত অধিকারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]