বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান এর নেতৃত্বে বেকারিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,খাবারে ক্ষতিকর অ্যামনিয়াম ব্যবহার,বেকারিতে শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতার অভাব,বিভিন্ন খাবারের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকা,বিএসটিআইয়ের অনুমোদন না নেওয়া, মেঝে নোংরা করে রাখাসহ বিভিন্ন অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় চন্দনাইশ থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিলেন।
জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান আগামিতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।