মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

চামড়ার ন্যায্যমূল্য ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে–মাগুরা প্রেসক্লাবে শিল্প সচিব

সংবাদদাতা / ১৩১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ :

চামড়ার ন্যায্যমূল্য ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। বুধবার রাতে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, এ বছর ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকার বিনামূল্যে ২০ কোটি টাকার লবণ দিয়েছে। গরুর চামড়া প্রতি ৮-১০ কেজি এবং ছাগলের চামড়া প্রতি ৩-৪ কেজি করে লবণ দেওয়া হয়েছে। চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।

শিল্প সচিব আরো বলেন, সুষ্ঠু পরিকল্পনার অভাবেই চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এই সমস্যা সমাধানে শিল্প মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

এছাড়াও তিনি জেলা পর্যায়ে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ বিষয়ে বেসরকারি উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পূর্বে মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে সচিব মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১২/৬/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]