মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চৌদ্দগ্রামে কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৭৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় এর পরিচালক সাহাব উদ্দিন আহমাদ।

বিশেষ অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অ্যাডভাইজর ও সাবেক সচিব মো: শফিউর রহমান, আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোসা: শাহনাজ আক্তার লাভলী, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: আব্দুল মতিন মোল্লা।

আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মহিব্বুল্লাহ এর সভাপতিত্বে ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: জসিম উদ্দিন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ স্টাফ কাউন্সিলের সেক্রেটারী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: শহীদ উল্লাহ মজুমদার, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আলী মজুমদার।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মোসা: শামীমা জাহান, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: আমিনুল ইসলাম মোল্লা, বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মিথিলা, সামিয়া আক্তার ও সারমিতুল রাইসা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মাজীদ থেকে তেলাওয়াত করেন কলেজ শিক্ষার্থী মো: মিনহাজুর রহমান, শেষে পরীক্ষার্থী সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ¦ নূর মিয়া মসজিদ কমপ্লেক্স এর খতিব মাওলানা মো: ওমর ফারুক। এ সময় আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]