মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাগুরা জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

সংবাদদাতা / ১৯৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ

আগামী ১৯ জুলাই শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে ১৫ জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় জেলা জামায়াতের দরিমাগুরাস্থ নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।
জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক নেতা অধ্যাপক মশিউর রহমান, পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও মাগুরা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম.বি. বাকের বলেন, ‘সম্প্রীতির এক বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে এই জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে।

তিনি আরও জানান, মাগুরা জেলা থেকে অন্তত ১০ হাজার সমর্থক নিয়ে সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য ১০০টি বাস ও ১০০টি মাইক্রোবাসসহ প্রয়োজনীয় যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে জেলা জামায়াতের সাবেক আমীর ও মাগুরা-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল মতিন বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় এই জাতীয় সমাবেশ একটি মাইলফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ।”

সম্প্রতি ঢাকার মিডফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান অধ্যাপক বাকের। তিনি বলেন, খুনি বা সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নেই। অপরাধী যেই হোক, আইনের শাসন প্রতিষ্ঠা করতে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশ সফল করতে জেলার সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন জামায়াতের এই নেতা।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা ১৫.০৭.২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]