মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন।। ভায়না ক্রিকেট একাডেমী জয়ী

সংবাদদাতা / ২১৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা:

মাগুরায় জুলাই শহীদ স্মৃতি মাগুরা ১ম বিভাগ ক্রিকেট লিগ-২০২৫ এর উদ্বোধন হয়েছে। শুক্রবার মাগুরা জেলা স্টেডিয়ামে এ লিগের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা মাগুরা। উদ্বোধনী ম্যাচে ভায়না ক্রিকেট একাডেমি মইনুদ্দিন স্মৃতি সংসদ কে হারিয়ে ৬ উইকেটে জয়ী হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে এ লীগের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, হাসিনা মমতাজ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জুলফিকার আলী খান।
প্রথমে টসে জিতে ভায়না ক্রিকেট একাডেমি ফিল্ডিং করে। মঈন উদ্দিন স্মৃতি সংসদ ব্যাট হাতে ৪৪ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। মঈন উদ্দিন স্মৃতি সংসদের পক্ষে অভিজিৎ ১২২ বলে সর্বোচ্চ ৯০ রান সংগ্রহ করে।
জবাবে ভায়না ক্রিকেট একাডেমি ৩৮ ওভার ২ বলে ৪ উইকেটে ১৮৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নির্ধারিত খেলা শেষে ভায়না ক্রিকেট একাডেমি ৬ উইকেটে জয়ী হয় ।
দিনের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার অর্জন করে ভায়না ক্রিকেট দলের দিপু।সে ৬৭ বলে ৬৬ রান সংগ্রহ করে। বিকালে খেলা শেষে পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন। জেলা পরিষদ মাগুরার পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী এ লিগে ৪ টি গ্রুপে জেলার ১৬ টি ক্রিকেট দল অংশ নিচ্ছে। খেলায় মাগুরা প্রেসক্লাব মিডিয়া পাটনার হিসেবে দ্বায়িত্ব পালন করছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৪.১১.২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]