মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন Behind Washington’s Escape from Tel Aviv…* *—Professor M. A. Barnik তেল-আবিব থেকে ওয়াশিংটনের পলায়নের অন্তরালে…* *—অধ্যাপক এম এ বার্ণিক মিরপুরে জাঁকজমকপূর্ণ Futsal League 2026 মিনি বার ফুটবল টুর্নামেন্ট CRINK: Why Are China, Russia, Iran and North Korea Forming a Military Security Belt* *—-Professor M. A. Barnik CRINK : চীন রাশিয়া ইরান নর্থ-কোরিয়া মিলে সামরিক নিরাপত্তা বলয় কেন* *—-অধ্যাপক এম এ বার্ণিক উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা  —জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: আমিনুল হক সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম

মিরপুরে জাঁকজমকপূর্ণ Futsal League 2026 মিনি বার ফুটবল টুর্নামেন্ট

সংবাদদাতা / ১৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | মিরপুর, ঢাকা

রাজধানীর মিরপুর ১০ নম্বর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে Futsal League 2026 মিনি বার ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায় আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু ও রিয়াজুল ইসলাম রিয়াজ।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার ম্যাচগুলোতে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো স্টেডিয়ামজুড়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে ইনডোর স্টেডিয়াম।

শেষ পর্যন্ত উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে Futsal League 2026 মিনি বার ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। আয়োজকরা বলেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাঠমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]