মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

ঠাকুরগাঁওয়ে ‘অভাবের’ তাড়নায় ভুট্টা খেতের মধ্যে নবজাতককে ফেলে যান মা ।

সংবাদদাতা / ৯৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে ভুট্টা খেত থেকে উদ্ধার নবজাতকের মায়ের সন্ধান পাওয়া গেছে। এলাকায় অনেক খোঁজাখুঁজির পর ঐ নবজাতকের মায়ের সন্ধান পায় স্থানীয়রা। গত ২৪ মার্চ সোমবার গভীর রাতে নবজাতকের মায়ের সন্ধান পাওয়ার পর মহেশালী গ্রামে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। ভুট্টা খেতের পাশে ঐ নারীর বাবার বাড়ি। উত্তেজিত জনতা এক পর্যায়ে তাদের বাড়ি ভাঙচুর করতে যায়।

তবে স্থানীয় মাতবররা পরিস্থিতি শান্ত করে। নবজাতকের মা জানান, ১০ বছর আগে শহরের গোয়ালপাড়া গ্রামের রায়হান নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। দুই ছেলে ও এক মেয়ের সংসার ছিল তাদের। অভাব অনটনের মধ্যে সংসার ছেড়ে রায়হান তিন বছর আগে লিঙ্গ পরিবর্তন করে ট্রান্সজেন্ডার হয়ে যান। এরপর থেকে হিজড়াদের সঙ্গে থাকতে শুরু করেন রায়হান। তিন সন্তান নিয়ে বাসা বাড়িতে কাজ শুরু করেন ঐ নারী। নবজাতককে ফেলে দেওয়ার বিষয়ে নবজাতটির মা জানান, শহরের ভাড়াবাসায় থাকেন তিনি। অভাবের সংসারে গত বছর একটি সন্তান জন্ম দেন তিনি। দালালের মাধ্যমে পরে ৬০ হাজার টাকায় শিশু সন্তানকে বিক্রি করে ২০ হাজার টাকা পান তিনি। এ বছর আবারও অন্তঃসত্ত্বা হন তিনি। কিছুদিন আগে পূর্ব মহেশালী গ্রামে বাবার বাড়িতে আসেন। গত ২৪ মার্চ সোমবার ভোরে প্রসব যন্ত্রণার এক পর্যায়ে বাড়ির পাশের ভুট্টা খেতে চলে যান, সেখানেই কন্যা সন্তানের জন্ম হয়। এরপর নবজাতককে সেখানে ফেলে বাড়িতে চলে আসেন। অভাবের তাড়নায় এবং শিশুটির বাবার পরিচয় না থাকায় তিনি এমনটা করেছেন বলে জানান।
ঐ দিনই নবজাতকটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেন স্থানীয়রা। ইউএনও ঐ নবজাতককে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ঐ নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন আছে। ২৫ মার্চ মঙ্গলবার নবজাতকের মায়ের হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম জানান, উদ্ধার করা নবজাতকের মায়ের সন্ধান পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]