মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল !

সংবাদদাতা / ১৭৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলাম ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ জামায়াতে ইসলাম এর ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। এ সময় আরো বক্তব্য দেন ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা সভাপতি ছাত্রনেতা রাশিদুল ইসলাম, ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর সভাপতি আমজাদ আলী, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি ও ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর প্রমুখ।
এ সময় উপজেলা আমীর ও সেক্রেটারিবৃন্দ সহ ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সভায় বক্তারা বলেন, “ইউনুস সরকারের ৬ মাস অতিক্রম হয়েছে। যারা প্রকৃত অপরাধী তাদের বিচারের আওতায় এনে এবং নিরপরাধীদের নিঃশর্ত মুক্তি দিয়ে স্বচ্ছ আইনের প্রয়োগ নিশ্চিত করেন। আমাদের নেতাকে অনতিবিলম্বে মুক্তি দিন। আমাদের আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করবেন না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]