মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

ঠাকুরগাঁওয়ে ‘ধানের খড়’ দিয়ে তৈরি হচ্ছে পান-মসলা ও জর্দা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি !

সংবাদদাতা / ১০৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে গড়ে উঠেছে ভেজাল জর্দা কারখানা। এতে নামে-বেনামে তৈরি হচ্ছে হরেক রকমের জর্দা সহ পান-মসলা। আর এসব বানানো হচ্ছে ‘ধানের খড়’ দিয়ে। তামাক পাতার সঙ্গে খড় আর সুগন্ধি ব্যবহার করে তৈরি করা জর্দা ও পান-মসলা মিলছে হাট-বাজারে।

কিনছেন ক্রেতারা। স্বাস্থ্যের জন্য মারাত্নক ঝুঁকি এসব জর্দা ও পান-মসলা উৎপাদন বন্ধে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের নজরদারি নেই ? জনস্বাস্থ্য রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে মারাত্নক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন অনেকেই ! ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া সড়কের পাশে ভাঙ্গাপুল নামক এলাকায় গড়ে উঠেছে মেসার্স শরিফ কেমিক্যাল ওয়ার্কস। দেখে বুঝার উপায় নেই ! এটি জর্দার কারখানা।

নেই সাইনবোর্ডও। কারখানার ভেতরে ঢুকে দেখা গেছে জর্দা তৈরির কেমিক্যাল সহ নানা উপকরণ। তাদের উৎপাদিত জর্দার কৌটায় বিভিন্ন নাম দিয়ে বাজারজাত করা হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার বিভিন্নস্থানে গড়ে উঠেছে পাঁচটি জর্দা ও পান-মসলা কারখানা। কোনো কোনো কারখানা অব্যাহতভাবে ৫-৭ বছর ধরে উৎপাদন করে আসছে ভেজাল জর্দা ও পান-মসলা।

সরেজমিন গিয়ে দেখা যায়, জর্দা করাখানায় পান-মসলায় উপরকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে ধানের খড়। এসব তৈরি করে কৌটায় ভরে বাজারজাত করতে প্রস্তুত করছে শ্রমিকরা। প্রতিদিন বিক্রয় কর্মীরা ভ্যান ভরে বাজারের দোকানে দোকানে নিয়ে যাচ্ছে তাদের উৎপাদিত ভেজাল জর্দা ও পান-মসলা। হাট বাজারে গিয়ে দেখা যায়, অবৈধভাবে গড়ে উঠা ভেজাল জর্দা কারখানায় উৎপাদিত জর্দা আর পান-মসলা হাত বাড়ালেই মিলছে ঠাকুরগাঁও শহর সহ গ্রামের বিভিন্ন হাট-বাজারে। যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সমবায় মার্কেটে পান ও জর্দা কিনতে আসা বেগম বলেন, জর্দার আসল-নকল চিনি না। এসব স্বাস্থ্যের জন্য ক্ষতি তা জানি। অভ্যাস হয়ে গেছে, এখন আর ছাড়তে পারছি না। পান-জর্দা খাওয়ায় এখন আর কোনো ঔষুধ শরীরে কাজও করে না। জর্দা ও সিগারেটের উৎপাদন বন্ধ করে দেওয়া উচিৎ। বাজারে না পাওয়া গেলে খাওয়া বন্ধ করা যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, মানুষ কি খাচ্ছেন তা জানে না। না জেনেই খাচ্ছে। পান-মসলায় ব্যবহার করা হচ্ছে ধানের খড়। এতে মারাত্নকভাবে স্বাস্থ্যহানি হচ্ছে।
ঠাকুরগাঁওয়ে তামাক বিরোধী কাজ করেন বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘এসো জীবন গড়ি’র নির্বাহী পরিচালক মো. নবেল ইসলাম শাহ বলেন, দিন দিন তামাকের ব্যবহার বাড়ছে। এসব বন্ধে দ্রুত প্রদক্ষেপের দাবি জানান তিনি। জর্দা উৎপাদনকারী প্রতিষ্ঠান মের্সাস শরিফ কেমিক্যাল ওয়ার্কসের মালিক শরিফুল হক বলেন, ঠাকুরগাঁওয়ে এ ধরনের অনেক প্রতিষ্ঠান জর্দা উৎপাদন করছে। যার কোনো বৈধতা ছিল না। আমি এসে বৈধ করেছি। আমি সরকারকে ভ্যাট, ট্যাক্স দেই।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মাহমুদুল কবির বলেন, এটা স্বাস্থ্য বিভাগের কাজ, আমাদের কাজের মধ্যে পড়ে না।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ বলেন, এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারখানা নিবন্ধন কর্তৃপক্ষ ঠাকুরগাঁও বিসিকের উপ-ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান বলেন, পান-মসলা ও জর্দা— শিল্পের মধ্যে পড়ে না। বিষয়টি খতিয়ে দেখা হবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, সরকারের নিয়ম উপেক্ষা করে প্রতিষ্ঠান পরিচালনা করলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জর্দা সহজলভ্য ধোঁয়াহীন তামাকজাত পণ্য, জর্দা ব্যবহার প্রাণঘাতী নেশা। এটি মারাত্মক ক্ষতিকর। এতে ক্যানসারের জন্য দায়ী ক্ষতিকর উপাদান রয়েছে। পান পাতার সঙ্গে জর্দা ও পান-সমলা খায় অনেকেই। জর্দা ও পান-মসলা ব্যবহার রোধ ও ভেজাল কারখানা বন্ধে কার্যকর প্রদক্ষেপ চান ঠাকুরগাঁওয়ের সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]