মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক

ঠাকুরগাঁওয়ে বে-সরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ।

সংবাদদাতা / ৯৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, উৎসবভাতা, বাসা ভাড়া, মেডিকেল ভাতা সহ শিক্ষা ক্ষেত্রে সরকারী, বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে । রোববার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষকরা চৌরাস্তায় আসে।
মানববন্ধনে বিটিএ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পবারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি নাসিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আরো কয়েকজন শিক্ষক। এ সময় বক্তারা বলেন, বে – সরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, পূর্নাঙ্গ উৎসব ভাতা, সরকারী নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা ঈদের আগে প্রদান করতে হবে। এর আগে আমাদেরকে অনেকবার আশ্বস্থ করা হয়েছে। কিন্তু সরকারি স্কুলের শিক্ষকদের সাথে আমাদের বৈষম্য দুর হচ্ছে না। বৈষম্যহীন বাংলাদেশে আমরা আর বৈষম্যর স্বীকার হতে চাই না। তাই আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক না হলে ঈদের পরে কঠোর কর্মসূচির হুমকী দেন শিক্ষকরা। পরে শিক্ষকরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্বারকলিপি ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে জমা দেয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]