বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ কর্মসূচী

সংবাদদাতা / ৯৫ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি-

১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, লগিবৈঠার তান্ডব, শাপলা চত্বরে হেফাতের সমাবেশে শত শত আলেম-ওলামা মাদ্রাসা ছাত্রকে হত্যা, নিরপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় কাহিনীর বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

২১ আগষ্ট বুধবার বিকেলে বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

 

ঠাকুরগাঁও জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুরের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো: পয়গাম আলী, থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, থানা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা ডানো, পৌর যুবদলের সভাপতি মো: মনিরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন, রুহিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আনার আলী, সাধারণ সম্পাদক নূরে আলম রুবেল প্রমুখ। বিক্ষোভ কর্মসূচীতে জেলা বিএনপি, জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন।

 

বক্তারা ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, লগিবৈঠার তান্ডব, শাপলা চত্বরে হেফাতের সমাবেশে শত শত আলেম-ওলামা মাদ্রাসা ছাত্রকে হত্যা, নিরপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় কাহিনীর বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]