শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

রমনা থানা (ঢাঃমঃদঃ) স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বেলালের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ- এস আলম রাজীব সভাপতি, বিএনসিইউপি

সংবাদদাতা / ২০৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ঢাকা, ___ জুন ২০২৬:
ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বেলালের মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের (বিএনসিইউপি)-এর কেন্দ্রীয় সভাপতি এস আলম রাজীব।
এক শোকবার্তায় কেন্দ্রীয় সভাপতি এস আলম রাজীব বলেন, “বেলালের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি দেশবাসীর কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]