মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

সংবাদদাতা / ১৯৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর তোপখানায় শিশু কল্যাণ পরিষদে বিদায়ী কমিটির সভাপতি মামুন ফরাজির সভাপতিত্বে দুই কমিটির যৌথ সভা শেষে দায়িত্ব হস্তান্তর করা হয়। সভায় বিদায়ী কমিটি নতুন কমিটির সদস্যদের বরণ করে নেন।

নবনির্বাচিত সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পদক জাওহার ইকবাল খানের কাছে সংগঠনের ফাইলপত্র বুঝিয়ে দেন বিদায়ী সভাপতি। লাবিন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ। এছাড়া ডিএসইসির সাবেক সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন মীর মোস্তাফিজুর রহমান, কায়কোবাদ মিলন, মো. আল মামুন, মো. আশরাফুল ইসলাম, জাকির হোসেন ইমন এবং সাধারণ সম্পাদকের মধ্যে মাসুম বিল্লাহ, শাহজাহান মিয়া, কেএম ওবায়দুর রহমান, বাংলাদেশের আলোর সম্পাদক মফিজুর রহমান খান বাবু, ডেইলি বাংলাদেশ এর সম্পাদক রনি রেজা, সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান, তরুণ তপন চক্রবর্তী, কাজী তানভির আলাদিন, আনোয়ার সাদাত সবুজ, সাইখুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

নবনির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পদক জাওহার ইকবাল খান, সহ-সভাপতি আলী ইমাম সুমন, যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফ, সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদি, দফতর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, নারী বিষয়ক সম্পাদক ফারজানা নাজনীন (ফ্লোরা)। কার্যনির্বাহী সদস্য শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, তানজিমুল নয়ন, মাশরেকা জাহান ও মোহাম্মদ আবু ইউসুফ।

বার্তা প্রেরক

দফতর সম্পাদক
জাফরুল আলম
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]