মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

তিতাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল পরিচিত, শপথ ও ইফতার মাহফিল

সংবাদদাতা / ১৩৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা তিতাস উপজেলা শাখার দায়িত্বশীলদের পরিচিত সভা, শপথ অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার সভাপতি ডা: আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: মোফাজ্জল এবং যুব বিষয়ক সম্পাদক মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা পশ্চিম জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা বশির আহমেদ, ইসলামী আন্দোলন কুমিল্লা পশ্চিম জেলার সহ-সভাপতি মাওলানা বাহউদ্দিন আশরাফ, সাবেক সহ-সভাপতি আবুল হাসান রায়হান, কুমিল্লা পশ্চিম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাও. জিয়াউর রহমান সাদী, জামায়াতে নেতা মো: সবির হোসেন, তিতাস উপজেলা মুজাহিদ কমিটির সদর বাবুল হোসেন, কুমিল্লা পশ্চিম জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাও. কামরুল ইসলাম মাসুম, ইসলামী শ্রমিক আন্দোলন কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি ফজলুল করিম, তিতাস উপজেলার মুজাহিদ কমিটির সেক্রেটারি মুহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাও. জামিল আশ্রাফ, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি জহিরুল হক, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সাবেক সেক্রেটারি ক্বারী জাকারিয়া ও উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ আবু বকর। এছাড়া সংগঠনটির উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীসহ শত শত মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]