শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে সবাই সোচ্চার হউন -মাগুরার পথসভায় নাহিদ ইসলাম

সংবাদদাতা / ১৫৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রয়োজন। জুলাই অভ্যু্াত্থানের পরে নতুন বাংলাদেশ বিনির্মানের লড়াই শরু হয়েছে। একটি নতুন বাংলাদেশের জন্য, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত ও গণতান্ত্রিক দেশ গড়ার জন্য আমাদের এই লড়াই চলছে। এ ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে।

১০ জুলাই বৃহস্পতিবার শহরের ভায়না মোড়ে পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। পথসভায় জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তর অঞ্চলের মুখ্য সাংগঠক উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই পথযাত্রায় অংশ নেন।
নাহিদ আরো বলেন, যেকোনো দেশের অধিপত্যেবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সকলকে রুখে দাড়াতে হবে। বাংলাদেশে গণঅভ্যুাথেনের পরেও সংকটগুলো চলমান আছে। দেশের মৌলিক সংস্কার ও জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। আমারা মাগুরাবাসীকে বলছি আপনারা স্বোচ্চার হউন। আপনার এলাকার উন্নয়ন, এলাকার চলমান চাঁদাবাজ, দখলদারিত্বের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। জুলাই গণঅভ্যুাত্থানে মাগুরার ১০ জন শহীদ হয়েছে। আপনাদের সেই সন্তানদের রক্তের মর্যাদার সেই সনদ আমাদের দিতে হবে। এ জন্য আমরা রাজপথে আছি। জাতীয় নাগরিক পার্টি মাগুরাতে অল্প সময়ের মধ্যেই তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তার করবে এবং দুর্নীতি চাঁদাবাজিমুক্ত মাগুরা গড়ে তুলবে। সে ক্ষেত্রে দলমত নির্বিশেষে যাদের বিরুদ্ধে এসব অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সরব হতে হবে।
তিনি আরো বলেন, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা ৫ আগস্ট এক বছর পূর্তি হবে। এই এক বছরের মধ্যেই আমারা এটি কার্যকর দেখতে চায়। সরকার যদি এক বছরের মধ্যেও এটি দিতে ব্যার্থ হয়। তাহলে সরাদেশে ছাত্রদেরকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। আগামী ৩ আগষ্ট আমরা ঢাকার জাতীয় শহীদ মিনারে থাকবো। আগামী ৩ আগস্ট আপাদের শহীদ মিনারে আশার আহবান জানাচ্ছি। আমাদের পদযাত্রা চলমান আছে। বৈরি আবহওয়া ও বৃষ্টি উপেক্ষা করে যারা এই পদযাত্রায় অংশ নিয়েছেন। তাদের আন্তরিক ধন্যবাদ জানান। এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বেলা ১ টায় ঝিনাইদহ থেকে মাগুরা শহরের ভায়না মোড়ে পৌছায়। এসময় ছাত্র সমন্বয়করা তাদেরকে অর্ভ্যথনা জানায়। পরে এন সিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের ভায়না মোড় থেকে পদযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১০/৭/২০২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]