মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
আলো ডিজিটাল নিউজ ডেক্সঃ
দুটি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে।আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় দায়ে চারটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়।
গত ২৫ জুন ২৪ ইং মঙ্গলবার জাতীয় সংসদে উপস্থাপিত সরকারি দলের সাংসদ সদস্য “ফরিদা ইয়াসমিনের লিখিত এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সংসদে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে ৭২টি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম রয়েছে।
এসাময় স্বতন্ত্র সাংসদ সদস্য পংকজ নাথের অন্য প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান,দেশে সরকারী এবং বেসরকারী সহ দেশে সর্ব মোট “এক শত দশ টি।
এদিকে “স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারী মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি, যাদের সর্বমোট আসনসংখ্যা ৫ হাজার ৩৮০টি। বাংলাদেশ সেনাবাহিনীর ধারা পরিচালিত সরকারী মেডিকেল কলেজ মাত্র একটি, আসন সংখ্যা মোট ১২৫ ।
বেসরকারি মেডিকেল কলেজ ৭২ টি মধ্যে সেনাবাহিনী পরিচালিত বেসরকারী মেডিকেল কলেজ ৫টি, যার আসন সংখ্যা ২৬০টি। অন্য ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৯৭টি।