মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

দেশ হারাল এক অভিভাবক — বেগম খালেদা জিয়ার ইন্তেকাল ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) এ সুশীল ফোরামের গভীর শোক

সংবাদদাতা / ১৬৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল অধ্যায় আজ নিভে গেল সাবেক চারবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান, আপোষ হীন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সুশীল ফোরামের সভাপতি, মোঃ জাহিদ(বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক)

ডাঃ আল হাসান মোবারক
সাধারণ সম্পাদক, সুশীল ফোরাম
(প্রকাশক ও সম্পাদক মন্ডলী সভাপতি ) দৈনিক নবপ্রকাশ
সুশীল ফোরাম পরিবার গভীরভাবে শোকাহত, ব্যথিত ও মর্মাহত।
এই শোকের ভাষা আমাদের জানা নেই, এই বেদনার পরিমাপ নেই । যিনি আজীবন দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছেন — তাঁর বিদায় জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন সাহস, দৃঢ়তা ও আত্মত্যাগের এক অনন্য প্রতীক।

সুশীল ফোরাম মনে করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু কোনোভাবেই একটি নিছক বা স্বাভাবিক মৃত্যু নয়। এটি ছিল বিগত সৌরাচারী ও ফ্যাসিস্ট সরকারের সুপরিকল্পিত রাজনৈতিক নিপীড়ন ও অমানবিক আচরণের পরিণতি। দীর্ঘদিনের অন্যায় কারাবন্দিত্ব, চিকিৎসা বঞ্চনা, মানসিক ও শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে — যারই মর্মান্তিক ফল আজকের এই অপূরণীয় ক্ষতি।
এই মৃত্যু শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।

সুশীল ফোরামের বিশ্বাস করে সুপরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের নৈতিক ও রাজনৈতিক দায় সংশ্লিষ্টদের নিতে হবে বলে মনে করে এবং এর একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্তের দাবি জানায় এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানায়।

এই গভীর শোকের মুহূর্তে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি জানাচ্ছি আমাদের অশ্রুসিক্ত সমবেদনা।
তিনি থাকবেন আমাদের স্মৃতিতে, আমাদের ইতিহাসে, আমাদের হৃদয়ের গভীরে। তাঁর আদর্শ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন — আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]