মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ধর্মপাশায় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে চালকসহ আহত ১০

সংবাদদাতা / ১৬১ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

মহি উদ্দিন আরিফ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পশ্চিমপাশের সড়কে গতকাল বৃহস্পতিবার (২০মার্চ) সকাল ১০টার দিকে ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা উল্ঠে গিয়ো চালকসহ ১০জন আহত হয়েছো। আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয়জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর একজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুরী গ্রামের সামনের সড়কে ব্যাটারিচালিত একটি অটোরিকশার স্ট্যান্ড রয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে দুইজন চালক দ্রুত গতিতে উপজেলার গাছতলা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল ১০টার দিকে এই দুটি অটোরিকশার মধ্যে একটি চকিয়াচাপুর গ্রামেের পশ্চিমপাশের সড়কে এলে এটড নিয়ন্ত্রণ হারিয়ে উল্ঠে গিয়ে সড়কের নীচে পড়ে যায়।এতে অটোরিকশার ভেতরে থাকা চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক নাঈম মিয়া(২৫)সহ ১০জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।অপর সাতজনের মধ্যে ছয়জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, প্রতিযোগিতামূলকভাবে দ্রুত গতিতে অটোরিকশা চালানোকে কেন্দ্র করে এই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]