শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শিরোনাম
আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

নকলা উপজেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহণে টি-১০ টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৪৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ধুকুরিয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।ম্যাচে আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ধুকুরিয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজকে ৬ উইকেটে হারিয়ে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের খেলোয়াড় মো. রাব্বি। আম্পায়ারের দায়িত্বে ছিলেন নুর মোহাম্মদ খালিদ ও আব্দুল্লাহ আল মাসুদ।
টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে টফি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
এইসময় সময় ধুকুরিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ চত্বরে সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়। কারিগরি শিক্ষা বোর্ড কতৃক মনোনীত নকলা উপজেলা শাখার সমন্বয়ক ও ধুকুরিয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মুহাম্মদ হযরত আলী, নকলা পৌর বিএনপি’র সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সুলতানা নুরুন্নাহার ও নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ, শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন ঘটনাস্থলেই নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা(৪৫) ও তার বোন সুমি বেগম(৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম(৪৮) ও সিয়াম খান(৩৫)।

শনিবার(১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সময় শরণখোলা থেকে ঢাকা গামী জিএমএস পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৮১৪৮ নং গাড়িটি বিপরীতমুখী একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকের যাত্রীরা হতাহত হন।

মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।

বিকেল সাড়ে ৪ টার দিকে নিহতদের মরদেহ হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পরিবহনটিও থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]