মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করলো জাতীয় ভোক্তা অধিকার! মাগুরায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রিটিশ আমলের আইন বাতিল করে আল্লাহর বিধানভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার দাবি গণঅধিকার পার্টি (পিআরপি)’র The Oxford Dialogue: Reimagining Bangladesh’s Future After July Revolution* *— Professor M A Barnik অক্সফোর্ডের প্রজ্ঞামঞ্চে জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের ভাবনা* *—অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলায় ‘প্রেমের সম্পর্ক’ দেখিয়ে বহিষ্কার — প্রতিবাদে সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ ছাত্রদলের বিক্ষোভ যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী

নজরুলের কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে মাগুরায় -সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

সংবাদদাতা / ৩২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতা ও সাম্যের কবি। নজরুলের কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে । এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তিনি আমাদের জাতীয় কবি। তার রচনাবলী ছিল অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বাংলা কবিতায় আরবি ফারসি শব্দ ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। সাহিত্যের নানা শাখায় তার বিতরণ ছিল। আমরা নজরুলের চেতনা বোধকে জীবনে ধারণ করে অগ্রসর হতে চাই ১২ জুন শুক্রবার সন্ধ্যায় মাগুরা জেলা অডিটরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী। তিনি বলেন, বাংলা সাহিত্যের সব স্থানেই নজরুলের পদচারণা রয়েছে। নজরুল গেয়েছেন সাম্যমুক্তি ও সাম্প্রদায়িকের গান। বিদ্রোহী কবিতা রচনা করে সারা বিশ্বে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার বিদ্রোহী কবিতা মানুষের মনে আজও জাগ্রত। মূলত দারিদ্র্যের কারণে নজরুল বিদ্যালয়ের পড়াশুনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকা কালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগ দেন তিনি । যুদ্ধ শেষ হলে ১৯১৯খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টন ভেঙে দেয়া হয় । তখন কলকাতায় ফিরে তিনি সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। ১৯২২ সালে তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে আলোড়ন সৃষ্টি হয়। কবিতা,সংগীত উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের বিভিন্ন শাখায় নজরুল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি সাম্যবাদী, চেতনা ভিত্তিক কবিতা, শ্যামা সংগীত, ইসলামী গান ও গজল লিখে মানুষের মনে স্থান করে নিয়েছেন।
অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মোঃ আলফাজ উদ্দিন। নজরুল বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর ও পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল। মাগুরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ২০ জন অসহায় দুস্থদের মাঝে চেক বিতরণ করা হয়। রাতে জেলা শিল্পকলা একাডেমীর প্রতিশ্রুতিশীল শিল্পীরা নজরুল সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]