মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

নবীগঞ্জে কলেজছাত্র তাহসিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সংবাদদাতা / ১১৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

এম এইচ আর চৌধুরী শামীম
নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জে মেধাবী কলেজছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নবীগঞ্জ সরকারি কলেজ থেকে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের নতুন বাজার মোড়ে সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, তাহসিনের সহপাঠি, বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় ১ ঘন্টা শহরের যান চলাচল বন্ধ থাকে। মানববন্ধনে শিক্ষার্থী, তাহসিনের সহপাঠি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।মানববন্ধনে বক্তারা- তাহসিন হত্যায় ৭দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। তাহসিন হত্যায় জড়িত সকল আসামিকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারপূর্বক
আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।পরে মানববন্ধনে উপস্থিত হয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন- তাহসিন হত্যার ঘটনায় জড়িত আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে, আমরা আশা করছি খুব দ্রুত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো। সবাইকে ধৈর্য্য ধারণের আহবান জানান তিনি। ওসি মাসুক আলীর আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ তোলে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]