শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

নবীনগরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

সংবাদদাতা / ৩৭৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত, নবীনগর উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, মিলাদ-কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত নবীনগর উপজেলা শাখার সভাপতি অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন জসীম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশীদ, নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি গোলাম হোসেন টিটু, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল বারী প্রমুখ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন—অধ‍্যক্ষ ছায়েদুল ইসলাম মুনাজেরী, অধ‍্যক্ষ মোঃ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসাইন, প্রভাষক বেলাল হোসাইন, প্রভাষক মেরাজুল হক হামিদি, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আল আমিন যুক্তিবাদী, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা মোয়াজ্জেম হোসেন হানাফীসহ অনেকে।

বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য গভীর তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেছে। তাঁর আদর্শ ও জীবনদর্শন অনুসরণ করলে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে।

সভাপতির বক্তব্যে অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী বলেন, “রাসূলুল্লাহ (সা.) এর চরিত্র ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা আমাদের একান্ত কর্তব্য। সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য বিশেষ শিক্ষা বহন করে।”

অনুষ্ঠানে শেষে নবী করীম (সা.) এর প্রতি দরূদ ও সালাম পাঠ করা হয়, কিয়াম অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]