শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
Trump Wants to Swallow Lake Ontario* *—Professor M. A. Barnik লেক অন্টারিও গিলে খেতে চায় ট্রাম্প* *—অধ্যাপক এম এ বার্ণিক আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম Macca Defence Pact: A Severe Setback to India’s Strategic Calculations* *— Professor MA Barnik *মক্কা প্রতিরক্ষা চুক্তি : ভারতের স্ট্র্যাটেজিক হিসাব-নিকাশে বড় ধরনের ধাক্কা— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া

নবীনগরে উদ্যোক্তা কৃষকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

সংবাদদাতা / ১২৫ বার ভিউ
সময়ঃ শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষিকে লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে উদ্যোক্তা কৃষকদের নিয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ ও ৮ জানুয়ারি উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে নবীনগর উপজেলার ৩০ জন উদ্যমী ও আগ্রহী তরুণ কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যয় কমানো এবং বাজারমুখী কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, মানসম্মত বীজ ও সার ব্যবস্থাপনা, মাটি স্বাস্থ্য সংরক্ষণ, রোগবালাই দমন, স্মার্ট কৃষি প্রযুক্তি, ভ্যালু অ্যাডিশন, কৃষিপণ্য বিপণন কৌশল, মাশরুম চাষাবাদ, জৈবসার উৎপাদন এবং অসময়ের সবজি চাষাবাদ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহআলম মজুমদার এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্ত।

এ সময় উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, “তরুণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি ছাড়া কৃষিতে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা কৃষকরা নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী হবেন এবং কৃষিকে লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে পারবেন।”

উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, ভবিষ্যতেও কৃষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্যোক্তা কৃষকদের পছন্দ অনুযায়ী প্রদর্শনী উপকরণ ও সহায়তা প্রদান করা হবে, যাতে তারা আরও উৎসাহের সঙ্গে কৃষি কার্যক্রম পরিচালনা করতে পারেন। যা দেশের কৃষি অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে কৃষকদের জৈবসার উৎপাদন, কোকোডাস্টে চারা উৎপাদন এবং মাটি শোধন প্রক্রিয়া সরাসরি হাতে-কলমে দেখানো হয়। এ ধরনের উদ্যোগ নবীনগর উপজেলার কৃষকদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]