বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

নবীনগরে উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণের অষ্টম সেমিনার অনুষ্ঠিত

সংবাদদাতা / ৬৫ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আত্মনির্ভরশীল মানবসম্পদ তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে অলরাউন্ডার প্রশিক্ষণের অষ্টম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “চাকরির পেছনে না ছুটে নিজেদের ভেতরের সক্ষমতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। বর্তমান সময় তরুণদের জন্য সম্ভাবনাময়। সঠিক প্রশিক্ষণ, ধৈর্য ও পরিশ্রম থাকলে যে কেউ সফল উদ্যোক্তা হতে পারে।”

সেমিনারে উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রশিক্ষক রুমা আক্তার, সমন্বয়ক জামাল হোসেন পান্না, প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা এস. এ. রুবেলসহ সংশ্লিষ্টরা। তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, সার্বজনীন গ্রুপের এই উদ্যোগ নবীনগরসহ আশপাশের এলাকার তরুণদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং টেকসই আত্মকর্মসংস্থান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]