বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik

নবীনগরে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সংবাদদাতা / ১০২ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ  মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করে।

উপজেলার জিনদপুর ও বটতলীতে, নবীনগর-কোম্পানিগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্তিপূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করে। নবীনগর উপজেলা সদরে শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে তীব্র যানজট সৃষ্টি হয়, মিছিলের শেষ দিকে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা মিছিলে বাঁধা দিলে শিক্ষার্থীদের সাথে  উত্তেজনা তৈরি হয়।

এসময় পুলিশ সর্তক অবস্থায় থাকায় ও সিনিয়র নেতাদের হস্তক্ষেপের কারণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে উভয় পক্ষ শান্ত হয়ে নিজ নিজ অবস্থানে চলে যায়। এছাড়াও সলিমগঞ্জ, শিবপুরসহ বিভিন্ন এলাকায় শতশত শিক্ষার্থীরা কোটাপদ্ধতি সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]