মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম
পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক*

নবীনগরে পাঁচ শহীদের সমাধিতে জেলা প্রশাসনের গভীর শ্রদ্ধা ‎

সংবাদদাতা / ১৩৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
‎
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের বীর শহীদ তানজিল মাহমুদ সুজয়সহ উপজেলার পাঁচ শহীদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন।
‎
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
‎
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
‎
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন নবীনগর এস আর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম।
‎
পরে ইউএনও রাজীব চৌধুরী শহীদ তানজিল মাহমুদ সুজয়ের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন।
‎
তানজিল মাহমুদ সুজয় (১৯) ছিলেন গাজীপুরের ভাওয়াল সরকারি বদরে আলম কলেজের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং নবীনগরের বিটঘর গ্রামের মো. শফিকুল ইসলামের একমাত্র ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি ছিলেন সাহসী ও অগ্রণী কণ্ঠস্বর।
‎
গত বছরের ৫ আগস্ট সকালের আন্দোলন শেষে বিকেলে আশুলিয়ায় বিজয়োল্লাসে অংশ নেওয়া এক মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন তানজিল মাহমুদ সুজয়। পরে নির্মমভাবে তার মরদেহ একটি ভ্যানগাড়িতে তুলে পুড়িয়ে ফেলা হয়।
‎
জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও রাজীব চৌধুরীর নেতৃত্বে পৃথকভাবে উপজেলার বাকি চার শহীদ— শহীদ রফিকুল ইসলাম, শহীদ কামরুল মিয়া, শহীদ জাহিদুজ্জামান তানভীন ও শহীদ মো. জাহিদ হোসেন-এর সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
‎
জেলা প্রশাসনের এই শ্রদ্ধা নিবেদন ছিল শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা ও স্মৃতিচারণার প্রতীক, যা নবীন প্রজন্মকে অনুপ্রাণিত করবে দেশের জন্য আত্মত্যাগের মহান চেতনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]