মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নবীনগরে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৪৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ইব্রাহীম খলিল :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে পঞ্চম বারের মতো ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাঈদ ফাউন্ডেশনের কর্ণধার ও নবীনগর মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ সায়েদুল হক সাঈদ।

আয়োজকরা জানায়, আর্তমানবতা ও নবীনগরবাসীর সেবায় ৬ষ্ঠ বারের মতো বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণী কর্মসূচি মোঃ সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে “ফ্রি মেডিকেল ক্যাম্প” পরিচালনা করা হচ্ছে। ফ্রি চিকিৎসা সেবা নবীনগরের প্রত্যেক জন-সাধারণের নিকট পৌঁছে দিতে এ কার্যক্রম চলমান থাকবে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ডাক্তারদের তত্ত্বাবধানে ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাক আহাম্মদ এর সভাপতিত্বে শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ইমাম হাসান বাতেন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বায়েজীদ আহাম্মদ বাবু, বড়াইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন আলম মেম্বার, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম মামুন, শ্রমিকদল সভাপতি নজরুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক আরমান আলী, রফিকুল ইসলাম, যুবদল নেতা কামাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]