বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

নবীনগরে সার্বজনীন গ্রুপের অলরাউন্ডার প্রশিক্ষণের ৫ম সেমিনার অনুষ্ঠিত

সংবাদদাতা / ২৪২ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের আয়োজনে ফ্রি “উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ”-এর ২০তম সেশনের পঞ্চম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।

জামাল হোসেন পান্নার সঞ্চালনায় এবং প্রশিক্ষণার্থী এনামুল হুদার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিনব্যাপী সেমিনারের কার্যক্রম শুরু হয়।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও মোটিভেশনাল বক্তা মোহাম্মদ হোসেন শান্তি।

তিনি বলেন, “যুগ দ্রুত বদলাচ্ছে। সফলতার পথে এগোতে হলে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। সার্বজনীন গ্রুপ তরুণদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে।”

সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক আলমগীর হোসেন এবং ব্লক–বাটিক ও সেলাই প্রশিক্ষক রুমা আক্তার। তাঁরা উদ্যোক্তা হওয়ার প্রাথমিক ধাপ, প্রয়োজনীয় দক্ষতা, কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরতার বিভিন্ন দিক নিয়ে হাতে–কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা এস এ রুবেল, সাহিত্যিক নাসিমা আক্তার স্মৃতি, শিক্ষক মাহমুদা আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সেমিনারে অংশ নেন মোট ৫৬ জন উদ্যমী তরুণ–তরুণী, যারা দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার স্বপ্ন নিয়ে নিয়মিত প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

আয়োজক সূত্র জানায়, সার্বজনীন গ্রুপের এই উদ্যোগের মাধ্যমে নবীনগর ও আশপাশের এলাকার তরুণদের কর্মদক্ষতা বাড়ানো, নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষণ শেষে পূর্ণাঙ্গ সহায়তা প্রদানের লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]