শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম
ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান *18 July: The Birth of Secret Ballot Voting* *—Professor M. A. Barnik* *১৮ জুলাই: গোপন ব্যালটের সূচনা দিবস* *—অধ্যাপক এম এ বার্ণিক* নবীনগরে হোপের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ভেদরগঞ্জে পানির ফিল্টার, অটোরিকশা ও কৃষি উপকরণ বিতরণ করলেন হুইপ অপু নোয়াখালী-৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা সাক্ষাৎ মহাখালী বাস টার্মিনাল থেকে বাস সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে নেওয়া শুরু গফরগাঁও ভেঙে নতুন উপজেলা ‘দক্ষিণ গফরগাঁও’

নবীনগরে হোপের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

সংবাদদাতা / ১৯ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র উপকারভোগীদের স্বাবলম্বী করার লক্ষ্যে হোপ সংস্থার উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে আলীয়াবাদ হোপ সংস্থার প্রধান কার্যালয়ে ২৫ জনের মধ্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়।

হোপের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) অ্যাডভোকেট আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপ সংস্থার সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির, সহ – সভাপতি মো: ইকবাল হোসেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ বজলুর রহমান।

সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আবু কাওছার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল।

বক্তারা বলেন, হোপ প্রতিষ্ঠাকাল থেকে অত্র এলাকার দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের আয়বর্ধক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । ছাগল পালন উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ‍্য যে, হোপ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ২০১৩ সাল থেকে ১৩.৫০ লক্ষ টাকা ব্যয়ে ১ম পর্যায়ে প্রতিবন্ধী শিক্ষা ও চিকিৎসা প্রকল্প, ২য় ও ৩য় পর্যায়ে ৫০ জনকে ৬ মাস মেয়াদে প্রশিক্ষণ শেষে ৫০ টি সেলাই মেশিন, ৪র্থ ও ৫ম পর্যায়ে ১০ জনকে গরু প্রদান করা হয়েছে। এছাড়াও ১৪ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ অনুদান হিসেবে ১০ টি গবাদি পশু ও ৫০ টি স্বাস্থ্য সম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নির্বাচিত উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল ও ফলজ গাছের চারা বিতরণ করেন।

এসময় হোপের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]