মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik

নবীনগর জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপক হলেন আশ্রাফুল হক

সংবাদদাতা / ২৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জনতা ব্যাংক পিএলসি, নবীনগর শাখায় নতুন ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন আশ্রাফুল হক। গত রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন শাখায় দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এ ব‍্যাংক কর্মকর্তা। সর্বশেষ তিনি নবীনগর উপজেলার ভোলাচং শাখায় ১৫ ফেব্রুয়ারি ২০২২ থেকে ০৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, তিনি ১২ জুন ২০১৯ সালে জনতা ব্যাংক পিএলসি, মইনপুর বাজার, কসবা শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

পরবর্তীতে ২৬ জানুয়ারি ২০২০ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত কৃষ্ণনগর বাজার শাখায় ব‍্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে গ্রাহকসেবায় বিশেষ অবদান রাখেন।
ব্যক্তিগত জীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বগডহর গ্রামের স্থায়ী বাসিন্দা।

নতুন দায়িত্ব গ্রহণ করে আশ্রাফুল হক বলেন, “গ্রাহকদের আরও উন্নত, সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা প্রদানই আমার প্রধান লক্ষ্য। সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]