শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ইব্রাহীম খলিল,
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
নবীনগর পৌরসভার শহর সমন্বয় কমিটি—টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (TLCC)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় নবীনগর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন নবীনগর পৌরসভার প্রশাসক ও শহর সমন্বয় কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসান। নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা প্রকৌশলী মাহাবুব হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা বেলজুর রহমান খানসহ TLCC-এর সম্মানিত সদস্যবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। পাশাপাশি পূর্ব সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া UGIAP প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনায় নগর ব্যবস্থাপনা, উন্নয়ন কার্যক্রমে সমন্বয়, সেবা প্রদান ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যরা নগরের সার্বিক উন্নয়নে কার্যকর সমন্বয় আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ত্রৈমাসিক সভার কার্যক্রম সমাপ্ত হয়।