মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নবীনগর হযরত আমেনা (রা.) মহিলা মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

সংবাদদাতা / ৩৩৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবস্থিত হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ হোসেন শান্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সুপার মো. জাকারিয়া এবং সহকারী শিক্ষক আব্দুর রউফ, অহিদ উল্লাহ, আসমা বেগম ও সোহেনা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম এবং নবীনগর পৌর শহরের শাহ সাহেব বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হোসেন শান্তি সন্তোষজনক ফলাফলের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান। এ সময় তিনি প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার ঘোষণা দেন।

উল্লেখ্য, নবীনগর হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকার নারী শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]