বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
আলে ডিজিটাল আই ডেক্সঃ
ভারতের নির্বাচন শেষে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লির পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৮ জুন ২০১৪ইং শনিবার সকাল ১০. ১৫ মিনিটের দিকে ঢাকা ত্যাগ করেন প্রধান মন্ত্রী এরপর তাকে বহনকারী বিমান নয়াদিল্লির পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে।
এ সময় বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে বুধবার টেলিফোনে আলাপকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। শেখ হাসিনা এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।
আগামী ৯ জুন নরেন্দ্র মোদির শপথ নেওয়ার কথা রয়েছে। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জিতেছে।