শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
সেক্টর কমান্ডার মেজর  এম. এ. জলিল: আধিপত্যবাদবিরোধী চেতনা ভারতীয় আগ্রাসন আন্দোলনের সূতিকাগার — ডা. আল হাসান মোবারক নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক

নাইক্ষ্যংছড়িতে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

সংবাদদাতা / ১৮৫ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

রামু (কক্সবাজার) প্রতিবেদকঃ

নাইক্ষ্যংছড়িতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে রক্তাক্ত করেছে স্ত্রী। সোমবার (১০ জুন) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের কম্বনিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে ওই এলাকার আবুল ফজলের ছেলে জয়নাল আবেদীন (৩০) রাতে গভীর ঘুমেই আচ্ছন্ন, এ সুযোগে স্ত্রী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোছড়ি এলাকার আবুল কালামের কন্যা রেশমা আক্তার (২৩) স্বামীর পুরুষাঙ্গ নীচের অংশ ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত জখম করে।

জয়নাল আবেদীনের শোর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে জয়নাল আবেদীন চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘাতক স্ত্রী রেশমা আক্তার’কে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান কার্যালয়ে গ্রাম পুলিশের হেফাজতে নিয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে ঝগড়া চলছিল কয়েকদিন ধরে। এর জেরে ঘুমন্ত স্বামীকে স্ত্রী ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কাটার চেষ্টা করেছে। তবে নিচের অংশ অনেকটা কেটে গেছে। আহত’কে হাসপাতালে ভর্তি করেছে। ঘাতক স্ত্রী আপাততে গ্রাম পুলিশের হেফাজতে আছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]