মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নারায়ণগঞ্জে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৬৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ-২০২৫’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ১২ জুন ) রূপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সংবাদ কর্মী অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জামাতের জয়েন্ট সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মোহাম্মদ সালাউদ্দিন কাদের ইন্সপেক্টর অপারেশন, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, সোনারগাঁ উপজেলা সাংবাদিক ফোরামের সেক্রেটারি মো. শাহ্জালাল মিয়া, আড়াইহাজার প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সাংবাদিক ফোরাম সেক্রেটারি নুর আলম প্রমুখ।

দিনব্যাপি এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন স্টার নিউজের নিউজ এডিটর মোঃ হাবিবুর রহমান অভি, দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর অধ্যাপক ড.খালেদ ইবন আমিন, নির্বাচনী রিপোর্টিং নিয়ে বক্তব্য রাখেন মোঃ হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাফিজুর রহমান
বলেন, এ প্রশিক্ষণে নারায়ণগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের মাধ্যমে সাংবাদিকতা বিষয়ক জ্ঞান আরও বাড়বে। সাংবাদিকদের কাজ হলো সত্যকে উন্মোচন করা। এখনকার সময় প্রকৃত সাংবাদিক খুঁজে পাওয়া মুশকিল। তাই এরকম প্রশিক্ষণের অনেক গুরুত্ব আছে। কারণ সাংবাদিকতা শিখতে হলে বুনিয়াদি কর্মশালা অবশ্যই করতে হবে। যারা সত্যিকার অর্থে এ পেশা বেছে নিতে চায়, তাদের এ প্রশিক্ষণ অনেক কাজে দেবে। সাংবাদিকরা সব কিছু জানবে এবং সবার অধিকার আদায়ের কথা বলবে।

তারিখ-১২-০৬-২০২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]