মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক

নোয়াখালীতে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ৩৮ বছর পূর্তি উদযাপন: মিলনমেলা, সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা / ১০৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

নোয়াখালী প্রতিনিধি বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীর ঐতিহ্যবাহী তেমুহনী এ আর বি উচ্চ বিদ্যালয়ের ৩৮ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল থেকে স্কুল প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুই হাজার শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

অনুষ্ঠানে মোহাম্মদ রমজান আলীর সঞ্চালনায় ও ফিরোজ আলম টিপুর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুর রশীদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক,বিশিষ্ট সমাজসেবক গফুর ভূঁইয়া, লক্ষীপুরের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনি, চাষীরহাট ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মোল্ল্যা, বিশিষ্ট ব্যাংকার সাহাব উল্ল্যা।

জাতীয় পতাকা উত্তোলন এবং স্কুলের থিম সং পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা স্কুলের লোগো সম্বলিত টি-শার্ট পরিধান করে এবং ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্কুলের জয়ধ্বনি দেয়।

বিকেলে আয়োজিত হয় স্মৃতিচারণমূলক সভা। এতে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা স্কুলের দীর্ঘ ৩৮ বছরের পথচলায় শিক্ষা বিস্তারে এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এসময় স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
তাঁরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কথা বলেন এবং স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে। পরে
অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ প্রদান করে।

এ ছাড়া উপস্থিত ছিলেন, আবদুল হালিম স্বরণ
,ড. আবদুর রহমান ফরহাদ, ডাক্তার জসিম উদ্দিন, ইমদাদ সবুজ, আমিনুল ইসলাম সেলিম, আব্দুল বাতেন, রমজান আলি প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]